ঢাকা রবিবার, মে ২৪, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


স্মার্ট প্রতিনিধি
৭:২৫ - রবিবার, মে ৩, ২০২৬
নোয়াখালীতে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নোয়াখালী সদরে সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সহায়ক বই ও উপকরণ বিতরণ করেছে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর দিশারী।

শনিবার বিকালে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী-০৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোর দিশারীর প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল।

বক্তারা বলেন- আলো দিশারী দীর্ঘ ১০ বছর ধরে এই অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান, দরিদ্র মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, পূর্নবাসন কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান’সহ  সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম একটি অবহেলিত জনপদকে আলোর দিকে নিয়ে যাবে। বক্তারা আলোর দিশারীর সামাজিক ও মানবিক কার্যক্রমে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।