ঢাকা রবিবার, মে ২৪, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বিএনপির মহাসমাবেশ শুরু


স্মার্ট প্রতিবেদক
৫:৪৪ - শুক্রবার, জুলাই ২৮, ২০২৩
বিএনপির মহাসমাবেশ শুরু

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হয়। বিএনপি শীর্ষ নেতারা সমাবেশস্থলে অংশ নিয়েছেন।

এর আগে সকাল থেকেই মহাসমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে নয়াপল্টন ও এর চারপাশের সড়ক নেতাকর্মীতে ভরে যায়।

জানা যায়, আজকের মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ করতে সফল হয়েছি। সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।