আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ
ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স-দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। হোসেন ও সালমানের অপরাজিত উদ্বোধনী জুটিতে ২০৮ রানের বিশাল পুঁজি গড়ার পর শ্রীলঙ্কাকে ১১৩ রানে আটকে দিয়ে ৯৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।