বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে: এইচআরডব্লিউ
বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বহিষ্কার এবং একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে।