বিএডিসিতে সক্রিয় পিডি আবীর ও কামরুজ্জামান সিন্ডিকেট! শঙ্কায় কৃষি খাত
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ভেতরে একটি
প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশের দাবি, সংস্থাটির কিছু প্রভাবশালী
ব্যক্তি প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন ও ঠিকাদারি কার্যক্রমে
অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, জবাবদিহিতা
এবং স্বাভাবিক প্রশাসনিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।