ঢাকা রবিবার, জুলাই ২৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


স্মার্ট ডেক্স
১৩:১৫ - রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৯ জুন ২০২৬ইং তারিখে দৈনিক ভোরের পাতা পত্রিকার অনলাইন ভার্সনে “মাইজদীতে অবাধে চলছে চাঁদাবাজি ও নাশকতা, পুলিশ নির্বিকার! সক্রিয় নিষিদ্ধ আওয়ামী সিন্ডিকেট” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিন্মস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

উক্ত সংবাদে উল্লেখিত আমি, আমার ছেলে মোস্তাফিজুর রহমান ভুট্টো এবং সাইফুল ইসলাম ফয়সাল, মনির হোসেন, লোকিয়ত উল্লাহ বাচ্চু ও বাচ্চুর ছেলে ফাহাদ পরস্পর আত্মীয়-স্বজন হই। আমাদের নাম, পরিচয় ও সম্পৃক্ততা সংবাদে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ ও মানহানির উদ্দেশ্যে কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সাংবাদিককে প্রভাবিত করে এই সংবাদটি প্রকাশ করিয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদে আমাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি, এমনকি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো মতামত উপস্থাপন করা হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী। এর ফলে আমাদের ব্যক্তি সম্মান, সামাজিক মর্যাদা ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

আমি একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে সবসময় আইন মেনে চলেছি এবং জনগণের কল্যাণে কাজ করে আসছি। আমি’সহ অপরাপর ব্যক্তিদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি আবারো উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
 
বিনীত-
এ.কে.এম হোসাইন কাশেম
সাবেক কমিশনার
সাবেক ০১ নং ওয়ার্ড
নোয়াখালী পৌরসভা, নোয়াখালী।