সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের জমকালো জার্সি উন্মোচন করা হয়েছে।
গত বৃহস্পতিবার নগরের ফরচুন স্পোর্টস এরিনা ট্রাফে জার্সি উন্মোচন ও ব্রাদার্স ইউনিয়ন পরিচালক ও সমথর্কদের মধ্যকার প্রীতি ম্যাচ অনুস্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সাধারণ সম্পাদক,ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি আ জ ম নাছির উদ্দীন ।
ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে এবং পরিচালক ওয়াহিদুল আলম শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন,নির্বাহী সদস্য জি এম হাসান,দিদারুল আলম,মুজিবুর রহমান ক্লাব পরিচালক যথাক্রমে বাশখালী উপজেলার পৌর মেয়র জহুর উদ্দিন,কাউন্সিলর নুরুল আমিন,শাহেদ ইকবাল বাবু,দিদার উল আলম, , আ ন ম মিনহাস উদ্দিন, লায়ন আসাদ হোসেন,তানভীর হায়দার,সাদাত সাইমন,আবদুল রাজ্জাক,,আবদুল রশীদ লোকমান,জালাল উদ্দিন,ইসতিয়াক,মো. শরিফুজ্জামান, কামরুজ্জামান, আবু তাহের জাবেদ, জালাল উদ্দিন, ফরমান উল্লাহ কুতুবী,তাসরীফ আল ফরমান,ক্রীড়া অফিসার হারুনর রশীদ,সহকারী ম্যানেজার নাজমুল আনোয়ার সজীব ইভান, ক্লাব পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ, সাঃ সম্পাদক আবুল বশর,কোচ মানু দত্ত, অধিনায়ক কাজী ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা।
অনুষ্ঠানে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেলকে এফবিসিসিআই এর বিদেশী বিনিয়োগ কমিটির চেয়ারম্যান নিবার্চিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়