চট্টগ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিতে বিদেশে পড়াশুনা করার জন্য উদ্ধত করতে নগরীতে স্টুডেন্ট কানেক্ট বিডি নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে দিনব্যাপী গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৪ শিক্ষা মেলা আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে ব্লুর নীলগিরি হলে এই মেলাটি অনুষ্ঠিত হয় ।এতে 𝐔𝐊, 𝐔𝐒𝐀, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐚,𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝 সহ বিশ্বের প্রায় ২৭টি দেশের বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশুনা করতে যাওয়ার জন্য উদ্ধত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা ও দিক নিদেশর্না প্রদান করা হয় শিক্ষাথীদের।
এতে
চট্টগ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট কানেক্ট বিডি'র এক্সিকিউটিভ
ডিরেক্টর তুহিন আহমেদ ।
অনান্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার জিহান উদ্দিন ইব্রাহিম।