ঢাকা বুধবার, জুলাই ২২, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বিপিএম-পিপিএম পদক পেলেন র‍্যাব-৭ অধিনায়কসহ ৩ কর্মকর্তা


আলী মুর্তজা রাজু, চট্রগ্রাম ব্যুরো :
১১:৪৮ - মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৪
বিপিএম-পিপিএম পদক পেলেন র‍্যাব-৭ অধিনায়কসহ ৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়কসহ তিন কর্মকর্তা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহের প্রথম দিনে সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন।

পদকপ্রাপ্ত কর্মকর্তা ৩ জন হলেন—র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব আলম, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং ল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল।

এর আগে, সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, 'স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে ছয়দিনের ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ শুরু হয়েছে আজ থেকে।