সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় ৩০% পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ঘোষিত
সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় ৩০% পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ঘোষিত আগামীকাল ১ মার্চ অনুষ্ঠিতব্য শাহবাগ এর মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে আজ সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্হ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা এর এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধার ৩০% কোটা পুনর্বহাল করে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবেন ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর এর যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান সজিব এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু , সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান , জেলা সন্তান কমান্ড এর সদস্য সচিব কামরুল হুদা পাভেল ।
প্রস্তুতি সভায় উপস্থিত যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর এর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস , সন্তান কমান্ড এর রিপন চোধুরী , সৈয়দ মাইনুল আলম সৌরভ , নুরুল আলম , শাহ আলম মুন্না ,মনির আহমেদ বিজয় , কাউসার চৌধুরী , মোহাম্মদ যুবায়ের ও নিলয় সুকুল অনিক প্রমুখ ।