আল হারামাইন পারফিউমস বাংলাদেশ এর ১৭তম আউটলেট উদ্বোধন।
আল হারামাইন পারফিউমস বাংলাদেশ এর ১৭তম আউটলেট এবং চট্টগ্রামের ৩য় আউটলেট উদ্বোধন করা হয়েছে ১লা মার্চ, শুক্রবার, চট্টগ্রামের নাসিরাবাদ-এ ফিনলে স্কয়ারে। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, মডেল এবং অভিনেতা নিরব এবং চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবর্গ ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
চট্টগ্রামের এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট ও এয়ার ফ্রেশনারের মত সুগন্ধি পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষ্যে চট্টগ্রামের সকল আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটায় সকল পণ্যের উপর থাকছে ৪ দিনব্যাপী ২৫% পর্যন্ত মূল্যছাড়।