ঢাকা বুধবার, জুলাই ২২, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ফেনীতে র‌্যাবের অভিযানে পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৯


আলী মুর্তজা রাজু, চট্রগ্রাম ব্যুরো :
৫:২১ - শনিবার, মার্চ ১৬, ২০২৪
ফেনীতে র‌্যাবের অভিযানে পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৯

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৫মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে, ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ফেনী সদরগামী, ছাগলনাইয়া , মুহুরীগঞ্জগামী ও ছাগলনাইয়া করের হাটগামী পাঁকা রাস্তার উপর বিভিন্ন পরিবহন চালকদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা যায় ।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি গ্রেফতার করেন।

গ্রেফতারক্রত হলেন, মোঃ সাইফুল ইসলাম (৪১), পিতা- ওবায়দুল হক, মোঃ ছলিম (৩৪), পিতা- মৃত ইব্রাহিম, মোঃ আরাফাত (২৩), পিতা- আবুল কালাম, মোঃ আলম (৪৫), পিতা- মাক্ষু মিয়া, মোঃ আজিম উদ্দিন (২৬), পিতা- আবুল কাশেম, মোঃ রেজাউল করিম (৪২), পিতা- মৃত জাফর আহম্মেদ, মোঃ আবুল হাশেম খোকন (৪২), পিতা- ইব্রাহিম দিপ্তি, মোঃ শফিক (৪৫), পিতা- মৃত রহিম উল্ল্যাহ, মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত আবুল হাশেম ।

জানা যায়,প্রত্যেকে থানা ছাগলনাইয়া ফেনী জেলার বাসিন্দা এবং তাদেরকে একই জায়গা থেকে আটক করতে সক্ষম হয়েছে। তাছাড়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ ২২,৬০০/- টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমান ভূয়া রশিদ বহি উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভুয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছে।

র‌্যাব জানান , গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।