ঢাকা শুক্রবার, মার্চ ১৩, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল


স্মার্ট প্রতিনিধি
১৬:৫৫ - শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১২ মার্চ) নোয়াখালী জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে তৃণমূল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আয়োজনে এবং তৃণমূল আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর শেখের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা সভা, দোয়া ও ইফতারের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই অনুষ্ঠাবের একাধিক ভিডিওতে দেখা গেছে, ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ায় সানিল হন নেতাকর্মীরা। পাশাপাশি দেশব্যাপী কারাবন্দী এবং হামলা-মামলা ও নির্যাতনের শিকার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যও দোয়া ও মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়, এই অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে ইফতারের পাশাপাশি আমন্ত্রিত নেতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।