ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার


স্মার্ট প্রতিনিধি
১৪:৪৯ - শনিবার, মার্চ ১৪, ২০২৬
৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন-বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা।

এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫৩ এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।