

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোনাইমুড়ী শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতি হোসাইন আহমাদ ও সেক্রেটারি হিসেবে কামরুল হাসান জিটুর নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে সলিমুল্লাহ (বি.এ.)-এর নাম ঘোষণা করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সোনাইমুড়ী কলেজের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ী থানা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন। পাশাপাশি সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
বক্তব্য শেষে তিনি সোনাইমুড়ী শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতি হোসাইন আহমাদ ও সেক্রেটারি হিসেবে কামরুল হাসান জিটুর নাম ঘোষণা করেন। একই অনুষ্ঠানে আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে সলিমুল্লাহ (বি.এ.)-এর নামও ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ী থানা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সৌজন্যে ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এ.বি.এম ফয়সল।